লজ্জা ঈমানের অঙ্গ ৷ যার লজ্জা নেই
সে যা ইচ্ছা করতে পারে ৷ আর লজ্জা মানুষকে প্রকৃত মানুষরুপে গড়ে তোলে ৷ এই পর্বে লজ্জা সম্পর্কে দুটি হাদিস উল্লেখ করছি,
আশা করি আমি আপনি উভয়ই
গুরুত্ব দিবো ইন শা আল্লাহ ৷
[হাদিস-1]::-- আবু হুরায়রা (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা:) বলেছেন, ‘ঈমানের সত্তরের অধিক শাখা- প্রশাখা রয়েছে ৷ তার মধ্যে সর্বোত্তম হল ‘আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নেই’ একথা বলা এবং সর্বনিম্ন স্তর হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো ৷ আর লজ্জা হল ঈমানের একটি শাখা ৷ [1]
[হাদিস-2]:::--- ইবনু ওমর (রা) হতে বর্ণিত
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা:) বলেছেন, লজ্জা এবং ঈমান অঙ্গাঙ্গীভাবে জড়িত ৷
সুতরাং এর একটি তুলে নেওয়া হলে অপরটিও তুলে নেওয়া হয় ৷ আব্দুল্লাহ ইবনু
আব্বাস (রা) এর এক বর্ণনায় আছে, যখন
উভয়ের কোন একটি ছিনিয়ে নেয়া হয় তখন
অপরটিও তার পশ্চাতে অনুগমন করে [2]
[1]বুখারী, মুসলিম, মিশকাত
হা/5, ঈমান
অধ্যায়
[2]বায়হাকী, হাকিম, ছহীহ
আত-তারগীব
হা/2636, মিশকাত হা/5093
{গ্রন্থ:উপদেশ -আব্দুর রাজ্জাক বিন ইউসুফ}
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন