লজ্জা ঈমানের অঙ্গ ৷ যার লজ্জা নেই
সে যা ইচ্ছা করতে পারে ৷ আর লজ্জা মানুষকে প্রকৃত মানুষরুপে গড়ে তোলে ৷ এই পর্বে লজ্জা সম্পর্কে তিনটি হাদিস উল্লেখ করছি,
আশা করি আমি আপনি উভয়ই গুরুত্ব দিবো ইন শা আল্লাহ ৷
↴
আবু উমামা (রা) রাসুল (সা:)
হতে বর্ণনা করেন,
তিনি বলেন, ‘লজ্জা ও অল্প
কথা বলা ঈমানের
দুটি শাখা ৷ আর অশ্লীলতা ও
বাকপটুতা (বাচালতা)
মুনাফিকীর দুটি শাখা
’[1]
↴
যায়েদ ইবনু তালহা (রা) বলেন,
রাসূলুল্লাহ
(সা) বলেছেন, ‘প্রত্যেক দ্বীনের
একটি বিশেষ
স্বভাব আছে ৷ আর দ্বীন
ইসলামের বিশেষ স্বভাব
হল লজ্জাশীলতা’[2]
↴
ইমরান ইবনু হুছাইন (রা)
হতে বর্ণিত তিনি বলেন,
রাসূলুল্লাহ (সা) বলেছেন,
‘লজ্জাশীলতা পুণ্য
ও কল্যান ব্যতীত কিছুই
আনয়ন করেনা’ ৷ অন্য
বর্ণনায় আছে, ‘লজ্জার
সর্বাংশই উত্তম’[3]
↠আল্লাহ আমাদের সঠিক পথ
দেখাও(আমিন)
[1]তিরমিযী হাদিস নং 2027, মিশকাত
4796
[2]ছহীহ আত-তারগীব হা/2632,
মিশকাত 5090
[3]বুখারী ,মুসলিম,মিশকাত
হা/5071
{গ্রন্থ:উপদেশ-শায়খ আব্দুর রাজ্জাক}
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন