সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সব চেয়ে বড় পাপ 'শিরক' (প্রথম পর্ব)

পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হল শিরক করা ৷ আল্লাহ বলেন, 'আর যখন লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন,হে আমার আদরের সন্তান! তুমি আল্লাহর সাথে শিরক করো না ৷ নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ'(লুকমান:13)
আল্লাহ তা'আলা অন্যত্র বলেন, 'নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম ৷ আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই'(মায়িদাহ: 72)
আল্লাহ তা'আলা বলেন, 'যদি তারা শিরক করে তাহলে তাদের আমলসমূহ নষ্ট হয়ে যাবে'(আন'আম:88)
আল্লাহ তা'আলা বলেন, ‘তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছে যে, যদি তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব’(যুমার:65)
আল্লাহ তা’আলা আরও বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন না, যে লোক তার সাথে শিরক করে ৷ আর তিনি এর চেয়ে নিম্নপর্যায়ের পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন ৷ আর আল্লাহর সাথে যারা শিরক করে, নিশ্চয়ই তারা মহাপাপে জড়িয়ে মিথ্যা রচনা করে’(নিসা:48)

শিরকের ভয়াবহতা সম্পর্কে অনেক হাদিস বর্নিত হয়েছে, তার মধ্যে কয়েকটি উপস্থাপন করা হল::::

আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রা) বলেন, এক ব্যক্তি রাসূল (সা:) জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল (সা) ! আল্লাহর নিকটে কোন গোনাহ টি সবচেয়ে বড়? তিনি (সা: ) বললেন,  আল্লাহর কোনো সমকক্ষ সাব্যস্ত করা ৷ অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন ৷ লোকটি বলল, তারপর কোনটি? তিনি (সা) বললেন, তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে, সে তোমার সাথে খাবে(অর্থাত দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা) ৷ সে বলল, তারপর কোনটি? তিনি (সা) বললেন, প্রতিবেশির স্ত্রীর সাথে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া ’ ৷ (বুখারী, মুসলিম,মিশকাত হা/49)
রাসূল (সা: ) এর একথারই সত্যায়ন করে আল্লাহ পাক নেককার লোকদের প্রশংসায় আয়াত নাযিল করেন,‘আর যারা আল্লাহর সাথে অন্য কেনো উপাস্যকে আহ্বান করেনা এবং যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করেনা যাকে আল্লাহ হারাম করেছেন এবং যারা ব্যভিচার করেনা’(ফুরক্বান:68) ৷

আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আছ (রা) বলেন, রাসূল (সা) এরশাদ করেছেন যে, কাবীরা গোনাহ সমূহ হল- 1) আল্লাহর সাথে শরিক করা 2) পিতামাতার অবাধ্য হওয়া 3) মানুষ হত্যা করা এবং 4) মিথ্যা শপথ করা'(বুখারী: 6675) কিন্তু আনাস (রা) এর বর্ননায় মিথ্যা শপথের বদলে 'মিথ্যা সাক্ষ্য' শব্দ এসেছে (বুখারী, মুসলিম, মিশকাত হা/51)

আবু হুরায়রা (রা) বলেন, রাসূল (সা:) বলেছেন,  তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় হতে দুরে থাকবে ৷ সাহাবীগণ বললেন, সেগুলি কী? আল্লাহর রাসুল (সা:) বললেন, 1) আল্লাহর সাথে অন্যকে শরীক করা 2) জাদু করা 3) অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন 4) সুদ খাওয়া 5) ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষন করা 6) জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এবং 7) সরলা নির্দোষ মুমিনা মহিলার নামে ব্যভিচারের অপবাদ দেওয়া' (বুখারী, মুসলিম, মিশকাত হা/52)

মন্তব্যসমূহ