সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সশব্দে ‘আমিন’ বলা


আমিন অর্থ: হে আল্লাহ! তুমি কবুল কর|


সালাতে ইমামের সূরা ফাতিহা পাঠ শেষে ইমাম মুক্তাদী সকলে সরবে আমিন বলবে|ইমামের আগে নয় বরং ইমামের আমিন বলার সাথে সাথে মুক্তাদীরা আমিন বলা ভালো|তাতে ইমামের পিছে পিছে মুক্তাদীর সূরা ফাতিহা পাঠ করা সম্ভব হয় এবং ইমাম মুক্তাদী ও ফেরেশতাদের আমিন সন্মিলিতভাবে হয়| যেমন এরশাদ হয়েছে,"রাসূল(সাঃ) এরশাদ করেন,যখন ইমাম আমিন বলবে কিংবা 'ওয়ালায যা-ল্লীন' পাঠ শেষ করে,তখন তোমরা সকলে আমিন বলো|কেননা যার আমিন আসমানে ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার পূর্বেকার সকল গুনাহ মাফ করা হবে|(মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৮২৫,ছালাতে কিরাত অনুচ্ছেদ-১২; ইত্যাদি)

ওয়ায়েল বিন হুজুর (রা) বলেন,আমি রাসূল (সাঃ) কে 'গাইরিল মাগযূবে আলাইহিম ওয়ালায্ যা-ল্লীন ' বলার পরে তাঁকে উচ্চঃস্বরে আমিন বলতে শুনলাম|আবু হুরায়রা (রা) থেকেও অনুরুপ বর্ণনা এসেছে|(দারাকুৎনী হা/১২৫৩-৫৫,৫৭,৫৯;আবু দাউদ,তিরমিযী, দারেমী,মিশকাত হা /৮৪৫)


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নবী করীম (সাঃ) এর নামায আদায়ের পদ্ধতি। [ANDROID APP & BOOK FREE DOWNLOAD]

বিসমিল্লাহির   রাহমানির   রাহিম যাবতীয়   প্রশংসা   একমাত্র   আল্লাহর   এবং ন রূদ   ও   ছালাম   বর্ষিত   হোক   তাঁর   বান্দাহ   ও   তাঁর   রাসূল   মুহাম্মদ   সাল্লাল্লাহু  ‘ আলাইহি ওয়াসাল্লাম  ,  তাঁর   পরিবার - পরিজন   এবং   সাহাবাগণের   প্রতি। আমি   প্রত্যেক   মুসলমান   নারী   ও   পুরুষের   উদ্দেশ্যে   নবী   করীম   সাল্লাল্লাহু  ‘ আলাইহি   ওয়াসাল্লাম   এর   নামায   আদায়ের   পদ্ধতি সম্পর্কে   সংক্ষিপ্তাকারে   বর্ণনা   করতে   ইচ্ছা   করছি।   এর   উদ্দেশ্য   হলো   যে ,  যাঁরা   এপসটি   লোড   করবেন   তাঁরা   যেন   প্রত্যেকেই ( নারী / পুরুষ )  নামায   পড়ার   বিষয়ে   নবী   করীম   সাল্লাল্লাহু  ‘ আলাইহি   ওয়াসাল্লাম   এর   অনুসরণ   করতে   পারেন।   মনে ...

Bangla Waz ASHURA BY SHEIKH MOTIUR RAHMAN MADANI with JANNATERCABI.COM