সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পরকিয়া, তাওবা ও শাস্তি: একটি শিক্ষনীয় ঘটনা

▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼
আবু নুজাইদ ইমরান ইবনে হুসাইন খুযায়ী (রা) হতে বর্ণিত যে,
"জুহাইনা গোত্রের একটি নারী আল্লাহর রাসূল (সা) এর খিদমতে হাজির হল । সে অবৈধ মিলনে গর্ভবতী ছিলো । সে বললে, 'হে আল্লাহর রাসূল! আমি দন্ডনীয় অপরাধ করে ফেলেছি, তাই আমাকে আপনি শাস্তি দিন ।'
সুতরাং আল্লাহর নবী (সা) তার আত্মীয়কে ডেকে বললেন, "তুমি একে নিজের কাছে যত্ন সহকারে রাখো এবং সন্তান প্রসবের পর আমার নিকট নিয়ে এসো ।"
সুতরাং সে তাই করলো (অর্থাৎ প্রসবের পর তাকে রাসূল (সা) এর নিকট নিয়ে এলো) ।
আল্লাহর নবী (সা) তার কাপড় তার (শরীরের) উপর মজবুত করে বেঁধে দেওয়ার আদেশ দিলেন ।
অতঃপর তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার আদেশ দিলেন ।
অতঃপর তিনি তার জানাযার সালাত পড়ালেন ।
উমার (রা) তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা)! আপনি এই মেয়ের জানাযার সালাত পড়লেন, অথচ সে ব্যভিচার করেছিলো ?
তিনি বললেন, '(উমার! তুমি জানো না যে) এই স্ত্রীলোকটি এমন বিশুদ্ধ তাওবা করেছে, যদি তা ৭০টি লোকের মধ্যে বন্টন করা হত তা তাদের জন্য হতো । এর চেয়ে কি তুমি কোন উত্তম কাজ পেয়েছে যে, সে আল্লাহর জন্য প্রাণকে কুরবান করে দিল ?"
- [মুসলিমঃ ১৬৯৬; তিরমিযীঃ ১৪৩৫; রিয়াদুস স্বা-লিহীনঃ ২৩]
শিক্ষাঃ
* বিয়ের পর অবৈধ সম্পর্ক (পরকিয়ার) শাস্তি মৃত্যুদন্ড ।
* এই পাপ ক্ষমার জন্য আল্লাহর নিকট তাওবা করার সুযোগ আছে কিন্তু শাস্তি থেকে বাঁচার সুযোগ নেই কারণ এটা আল্লাহর বিধান ।
হে আল্লাহ! আমাদের সকলকে লজ্জাস্থান হিফাযত করে চলার তৌফিক দিন । আমীন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নবী করীম (সাঃ) এর নামায আদায়ের পদ্ধতি। [ANDROID APP & BOOK FREE DOWNLOAD]

বিসমিল্লাহির   রাহমানির   রাহিম যাবতীয়   প্রশংসা   একমাত্র   আল্লাহর   এবং ন রূদ   ও   ছালাম   বর্ষিত   হোক   তাঁর   বান্দাহ   ও   তাঁর   রাসূল   মুহাম্মদ   সাল্লাল্লাহু  ‘ আলাইহি ওয়াসাল্লাম  ,  তাঁর   পরিবার - পরিজন   এবং   সাহাবাগণের   প্রতি। আমি   প্রত্যেক   মুসলমান   নারী   ও   পুরুষের   উদ্দেশ্যে   নবী   করীম   সাল্লাল্লাহু  ‘ আলাইহি   ওয়াসাল্লাম   এর   নামায   আদায়ের   পদ্ধতি সম্পর্কে   সংক্ষিপ্তাকারে   বর্ণনা   করতে   ইচ্ছা   করছি।   এর   উদ্দেশ্য   হলো   যে ,  যাঁরা   এপসটি   লোড   করবেন   তাঁরা   যেন   প্রত্যেকেই ( নারী / পুরুষ )  নামায   পড়ার   বিষয়ে   নবী   করীম   সাল্লাল্লাহু  ‘ আলাইহি   ওয়াসাল্লাম   এর   অনুসরণ   করতে   পারেন।   মনে ...

যিনার কুফল

যিনা বা ব্যভিচারের কারণে মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে বিভিন্ন ধরণের কুফল বয়ে আনে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: (১) যিনাকারী বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হয়। বর্তমান চি...