সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বড় শিরক!

আপনিকি জানেন বড় শিরক
কোনগুলো?? আসুন বড় শিরকের প্রকারভেদ
সম্পর্কে কিছু ধারনা নেয়া যাক।
কুরআন সুন্নাহ্ অনুযায়ী নিন্মোক্ত প্রকারের
শিরকগুলো বড় শিরকের অন্তর্ভূক্ত অর্থাত্, এই
শিরকগুলোর কোন একটিতে কোন
ব্যক্তি লিপ্ত
হয়ে পরলে সাথে সাথে সে ব্যক্তি ইসলাম
থেকে বেরিয়ে যাবে এবং মৃত্যুর
আগে তাওবা না করলে তার অবস্থান
হবে চির জাহান্নাম।
০১। আহবানের শিরক
০২। ফরিয়াদের শিরক
০৩। আশ্রয়ের শিরক
০৪। আশা বা বাসনার শিরক
০৫। রুকু, সিজদাহ্,
বিনম্রভাবে দাঁড়ানো বা স্বলাতের শিরক
০৬। তাওয়াফের শিরক
০৭। তাওবার শিরক
০৮। জবাইয়ের শিরক
০৯। মানতের শিরক
১০। আনুগত্যের শিরক
১১। ভালোবাসার শিরক
১২। ভয়ের শিরক
১৩। তাওয়াক্কুলের শিরক
১৪। সুপারিশের শিরক
১৫। হিদায়াতের শিরক
১৬। সাহায্য প্রার্থনার শিরক
১৭। কবর পূজার শিরক
১৮। একমাত্র আল্লাহ্ তা'আলার ঘর মাসজিদ
ছাড়াও অন্য কোন মাজার, কবরে অবস্থান
তথা সেখানকার খাদিম হওয়া যায় এমন
মনে করার শিরক
১৯। আল্লাহ্ তা'আলা সর্বজায়গায়
অথবা মু'মিনের অন্তরে অথবা সকল বস্তুর
মধ্যে লুক্কায়িত রয়েছেন এমন মনে করার
শিরক
২০। একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়াও অন্য
কোন নাবী-ওলী অথবা অন্য কোন পীর-বুযুর্গ
সব কিছু শুনতে বা দেখতে পান এমন মনে করার
শিরক
২১। একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়াও অন্য
কোন গাওস, কুতুব, ওয়াতাদ, আবদালের এ
বিশ্ব পরিচালনার অথবা উহার কোন
কর্মকান্ড হাত আছে এমন মনে করার শিরক
২২। একমাত্র আল্লাহ তা'আলা ছাড়াও অন্য
কোন ব্যক্তি বা দল কোন
জাতি বা সম্প্রদায়ের জন্য জীবন বিধান
রচনা করতে পারে এমন মনে করার শিরক
২৩। একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়াও অন্য
কেউ কাউকে ধনী বা গরীব
বানাতে পারে এমন মনে করার শিরক
২৪। কিয়ামতের দিন কোন নাবী-
ওলী অথবা কোন পীর-বুযুর্গ কাউকে আল্লাহ্
তা'আলার কঠিন আযাব
থেকে রক্ষা করতে পারবে এমন মনে করার
শিরক
২৫। কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলার
একান্ত ইচ্ছা ছাড়াও অন্য কোন
নাবী বা ওলী তাঁর হাত
থেকে কাউকে ক্ষমা করিয়ে নিতে পারবে এমন
মনে করার শিরক
২৬। একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়াও অন্য
কোন নাবী বা ওলী অথবা অন্য কোন পীর-
বুযুর্গ গায়েব জানেন এমন মনে করার শিরক
২৭। একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়াও অন্য
কোন নাবী বা ওলী মানব অন্তরের কোন
লুক্কায়িত কথা জানেন এমন মনে করার শিরক
২৮। একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়াও অন্য
কেউ কাউকে রাস্ট্রীয়
ক্ষমতা দিতে পারে এমন মনে করার শিরক
২৯। একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়াও অন্য
কেউ কারোর অন্তরে কোন ধরনের পরিবর্তন
ঘটাতে পারে এমন মনে করার শিরক
৩০। একমাত্র আল্লাহ্ তা'আলার ইচ্ছা ছাড়াও
অন্য কারোর ইচ্ছা স্বকীয়ভাবে প্রতিফলিত
হতে পার এমন মনে করার শিরক
৩১। একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়াও অন্য
কেউ কাউকে সন্তান-
সন্ততি দিতে পারে এমন মনে করার শিরক
৩২। একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়াও অন্য
কেউ কাউকে সুস্থতা দিতে পারে এমন
মনে করার শিরক
৩৩। একমাত্র আল্লাহ্ তা'আলার তাওফীক
ছাড়াও কেউ ইচ্ছে করলেই কোন ভালো কাজ
করতে বা কোন খারাপ কাজ
থেকে বেঁচে থাকতে পারে এমন মনে করার
শিরক
৩৪। একমাত্র আল্লাহ্ তা'আলার ইচ্ছা ছাড়াও
কেউ নিজ ইচ্ছায় কারোর কোন লাভ
বা ক্ষতি করতে পারে এমন মনে করার শিরক
৩৫। একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়াও কেউ
কাউকে জীবন বা মৃত্যু দিতে পারে এমন
মনে করার শিরক
৩৬। একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়াও অন্য
কোন নাবী-ওলী অথবা গাউস-কুতুব
সর্বদা জীবিত রয়েছেন এমন মনে করার শিরক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নবী করীম (সাঃ) এর নামায আদায়ের পদ্ধতি। [ANDROID APP & BOOK FREE DOWNLOAD]

বিসমিল্লাহির   রাহমানির   রাহিম যাবতীয়   প্রশংসা   একমাত্র   আল্লাহর   এবং ন রূদ   ও   ছালাম   বর্ষিত   হোক   তাঁর   বান্দাহ   ও   তাঁর   রাসূল   মুহাম্মদ   সাল্লাল্লাহু  ‘ আলাইহি ওয়াসাল্লাম  ,  তাঁর   পরিবার - পরিজন   এবং   সাহাবাগণের   প্রতি। আমি   প্রত্যেক   মুসলমান   নারী   ও   পুরুষের   উদ্দেশ্যে   নবী   করীম   সাল্লাল্লাহু  ‘ আলাইহি   ওয়াসাল্লাম   এর   নামায   আদায়ের   পদ্ধতি সম্পর্কে   সংক্ষিপ্তাকারে   বর্ণনা   করতে   ইচ্ছা   করছি।   এর   উদ্দেশ্য   হলো   যে ,  যাঁরা   এপসটি   লোড   করবেন   তাঁরা   যেন   প্রত্যেকেই ( নারী / পুরুষ )  নামায   পড়ার   বিষয়ে   নবী   করীম   সাল্লাল্লাহু  ‘ আলাইহি   ওয়াসাল্লাম   এর   অনুসরণ   করতে   পারেন।   মনে ...

যিনার কুফল

যিনা বা ব্যভিচারের কারণে মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে বিভিন্ন ধরণের কুফল বয়ে আনে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: (১) যিনাকারী বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হয়। বর্তমান চি...