সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পরনিন্দা (পর্ব-২)

আসসালা-মু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহ ৷ পরনিন্দা বিষয়ে অনেক হাদিস আছে যার মধ্যে এর কুফল ও পরিনতির কথা বলা হয়েছে ৷ আসুন আমরা নিচের হাদিসগুলো পড়ি এবং নিজ ও আত্মীয় স্বজনদের সতর্ক করি ৷
‪#‎পরনিন্দা‬
পর্ব-০২
★★★
⇨আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত তিনি বলেন, রাসুল (সা:) কে জিজ্ঞেস করা হল, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশী জান্নাতে প্রবেশ করাবে? তিনি বলেন, তা হচ্ছে- আল্লাহভীতি ও উত্তম চরিত্র ৷ আর জিজ্ঞেস করা হল, মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশী জাহান্নামে প্রবেশ করাবে? তিনি বলেন, তা হচ্ছে- মুখ বা জিহ্বা ও অপরটি লজ্জাস্থান '(তিরমিযী, বঙ্গানুবাদ মিশকাত হা/৪৬২১, হাদিছ ছহীহ) ৷

☞অত্র হাদিস দ্বারা বুঝা যায় যে, মানুষকে জাহান্নামে প্রবেশ করানোর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জিহ্বা ৷ কারন জিহ্বা দ্বারা মানুষ সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্যে পরিনত করতে পারে ৷ এর কারনে মানুষ ক্ষতিগ্রস্থ হয় ৷ সমাজে বিশৃংখলা, অশান্তি, অরাজকতা ও নৈরাজ্য নেমে আসে ৷ এজন্য জিহ্বা নিয়ন্ত্রণ করা যরূরী ৷

⇨অপর এক হাদিসে রাসুল (সা:) বলেন, যে ব্যক্তি আমার কাছে এই অঙ্গীকার করবে যে, সে তার দুই চোয়ালের মধ্যস্থিত বস্তুর এবং তার দুই পায়ের মধ্যস্থিত বস্তুর যিম্মাদার হবে, তবে আমি তার জন্য জান্নাতের যিম্মাদার হব(বুখারী, বঙ্গানুবাদ মিশকাত হা/৪৬০১) ৷
☞অর্থাত যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থান হেফাজত করবে, রাসুল (সা:) তার জন্য জান্নাতের যিম্মাদার হবেন ৷ কারন লজ্জাস্থান হচ্ছে সমাজেঅঅশ্লীলতা বিস্তারের মাধ্যম ৷ এর কারনে মানুষ অপমানিত ও লাঞ্ছিত হয় ৷ এসব থেকে আমরা সবাই বেঁচে থাকবো এবং নিকট আত্মীয়দের সতর্ক করবো ইন শা আল্লাহ ৷ আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ দেখাও, আমিন ৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নবী করীম (সাঃ) এর নামায আদায়ের পদ্ধতি। [ANDROID APP & BOOK FREE DOWNLOAD]

বিসমিল্লাহির   রাহমানির   রাহিম যাবতীয়   প্রশংসা   একমাত্র   আল্লাহর   এবং ন রূদ   ও   ছালাম   বর্ষিত   হোক   তাঁর   বান্দাহ   ও   তাঁর   রাসূল   মুহাম্মদ   সাল্লাল্লাহু  ‘ আলাইহি ওয়াসাল্লাম  ,  তাঁর   পরিবার - পরিজন   এবং   সাহাবাগণের   প্রতি। আমি   প্রত্যেক   মুসলমান   নারী   ও   পুরুষের   উদ্দেশ্যে   নবী   করীম   সাল্লাল্লাহু  ‘ আলাইহি   ওয়াসাল্লাম   এর   নামায   আদায়ের   পদ্ধতি সম্পর্কে   সংক্ষিপ্তাকারে   বর্ণনা   করতে   ইচ্ছা   করছি।   এর   উদ্দেশ্য   হলো   যে ,  যাঁরা   এপসটি   লোড   করবেন   তাঁরা   যেন   প্রত্যেকেই ( নারী / পুরুষ )  নামায   পড়ার   বিষয়ে   নবী   করীম   সাল্লাল্লাহু  ‘ আলাইহি   ওয়াসাল্লাম   এর   অনুসরণ   করতে   পারেন।   মনে ...

যিনার কুফল

যিনা বা ব্যভিচারের কারণে মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে বিভিন্ন ধরণের কুফল বয়ে আনে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: (১) যিনাকারী বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হয়। বর্তমান চি...