সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইসলামের পথে দাওয়াত

আসসালামু আলাইকুম ৷ ইসলামের পথে দাওয়াতের বিষয়ে ক্ষুদ্র লেখনিটি পড়ুন ৷৷

আল্লাহ তাআলা বলেন,"তুমি তোমার
পালনকর্তার প্রতি দাওয়াত দাও কুরআন
বা সঠিক জ্ঞান ও উত্তম উপদেশের মাধ্যমে ৷
আর পছন্দনীয় পন্থায় প্রত্যুত্তর
কর"(সুরা নাহল-125)
রাসূল (সা) তো বিপথগামীদের দাওয়াত
দিয়েছেন,তিনি (সা) তো শুধু মুসলিমদের রাসূল
নন,তিনি বিশ্ব জাহানের রাসূল ৷ আমি একজন
হিন্দুকে ইসলামের দাওয়াত দিবো,তখন
সে কি দাওয়াত গ্রহন করবে? নিশ্চয়
করবেনা,কারন সে তার নিজ ধর্মকেই সত্য ও
সঠিক বলে জানে ৷ অত সহজেই সে ইসলাম কবুল
করবেনা ৷ এখন দাওয়াতকারী যদি হাল
ছেড়ে দেয় তাহলে সে পরিপূর্ণ দাওয়াত
দিতে ব্যর্থ ৷ দাওয়াতকারীকে নিশ্চয়
যুক্তিসঙ্গত উপায়ে তার ধর্ম ও ইসলাম ধর্মের
মধ্যে তুলনা করে বুঝাতে হবে যে সে ভুল করছে ৷
পথ মাত্র একটাই ৷ বেধর্মীকে তার ধর্মের ভুল
ত্রুটি গুলো খন্ডন করে বুঝাতে হবে এবং ইসলাম
ধর্মে সকল সমাধান বিদ্যমান সেটা সুন্দর ও
পছন্দনীয় শব্দ ব্যবহার করে বুঝাতে হবে ৷
বেধর্মীর মনে ইসলাম সম্পর্কে অনেক নেগেটিভ
ধারনা থাকতে পারে,সেগুলো দূর করার
চেষ্টা করতে হবে ৷ সুতরাং দাওয়াতী কাজ
করতে হলে প্রচুর জ্ঞান
থাকা জরুরী এবং সেটা ইসলাম ছাড়াও
অন্যান্য ধর্মের ব্যপারে ৷
তা না হলে বেধর্মীদেরকে সঠিক
পথে ডাকা সম্ভব না ৷
আব্দুল্লাহ ইবনু আমর (রা) বলেন, রাসূল (সা)
বলেছেন,'আমার একটি কথাও
জানা থাকলে অন্যের নিকট পৌছে দাও ৷ আর
বনী ইসরাঈলের কাহিনীও
প্রয়োজনে বর্ননা কর,এতে কোন দোষ নেই ৷
তবে যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ
করবে সে যেন তার স্থান
জাহান্নামে করে নেয়' (বুখারী, মিশকাত
হা/198;বাংলা মিশকাত, ২য় খন্ড,হা/188
'ইলম' অধ্যায়)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নবী করীম (সাঃ) এর নামায আদায়ের পদ্ধতি। [ANDROID APP & BOOK FREE DOWNLOAD]

বিসমিল্লাহির   রাহমানির   রাহিম যাবতীয়   প্রশংসা   একমাত্র   আল্লাহর   এবং ন রূদ   ও   ছালাম   বর্ষিত   হোক   তাঁর   বান্দাহ   ও   তাঁর   রাসূল   মুহাম্মদ   সাল্লাল্লাহু  ‘ আলাইহি ওয়াসাল্লাম  ,  তাঁর   পরিবার - পরিজন   এবং   সাহাবাগণের   প্রতি। আমি   প্রত্যেক   মুসলমান   নারী   ও   পুরুষের   উদ্দেশ্যে   নবী   করীম   সাল্লাল্লাহু  ‘ আলাইহি   ওয়াসাল্লাম   এর   নামায   আদায়ের   পদ্ধতি সম্পর্কে   সংক্ষিপ্তাকারে   বর্ণনা   করতে   ইচ্ছা   করছি।   এর   উদ্দেশ্য   হলো   যে ,  যাঁরা   এপসটি   লোড   করবেন   তাঁরা   যেন   প্রত্যেকেই ( নারী / পুরুষ )  নামায   পড়ার   বিষয়ে   নবী   করীম   সাল্লাল্লাহু  ‘ আলাইহি   ওয়াসাল্লাম   এর   অনুসরণ   করতে   পারেন।   মনে ...

Bangla Waz ASHURA BY SHEIKH MOTIUR RAHMAN MADANI with JANNATERCABI.COM